Sports
মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড়
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে প্রথমবার খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারের অভিষেক ঘিরে মেলবোর্নের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে তাঁর দল মেলবোর্ন রেনেগেডস।
লেখক খেলা ডেস্ক131K বার পড়া

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে প্রথমবার খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারের অভিষেক ঘিরে মেলবোর্নের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে তাঁর দল মেলবোর্ন রেনেগেডস।
মোস্তাফিজকে সমর্থন দিতে গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের এক ছাতার নিচে আনতে চালু করা হয়েছে ‘দ্য ফিজ বে’। থাকছে টিকিট কেনায় ছাড়।
মেলবোর্ন রেনেগেডসের বিবৃতিতে বলা হয়, মোস্তাফিজের আগমন উদ্যাপনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ১ ও ১৬ জানুয়ারির ম্যাচ দুটিতে বাংলাদেশি সমর্থকদের জন্য বিশেষ গ্যালারির ব্যবস্থা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ‘দ্য ফিজ বে’ নামের এই উদ্যোগের লক্ষ্য, মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটিকে এক জায়গায় এনে প্রিয় ক্রিকেটারকে সমর্থন জানানো।



