সিলেটের ভেন্যুটা কি বাংলাদেশের জন্য পয়া? উত্তরটা একটু জটিলই। এই মাঠে এখন পর্যন্ত ছয় টেস্ট খেলে জয় ও পরাজয় সমান তিনটি করে। কিন্তু হিসাবটা শুধু সংখ্যা দিয়ে বুঝতে গেলে ভুল হবে। কারণ, যে মাঠে জিম্বাবুয়ের কাছে দুবার হেরেছে বাংলাদেশ, সেই মাঠেই আবার হারিয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে।
হারের স্মৃতিগুলো এখন কিছুটা পুরোনো। বাংলাদেশের কাছে বরং বেশি তরতাজা পাকিস্তানকে হারানোর স্মৃতি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে সেই স্মৃতিই অনুপ্রেরণা হতে পারে বাংলাদেশের। এর ব্যতিক্রম হলে অপেক্ষা করছে বড় বিপদ।