কাঠমান্ডুর কীর্তিপুরে এখন ব্যাট-বলের লড়াই। সেই লড়াইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ১০ ক্রিকেটার। কেউ তরুণ, কেউ অভিজ্ঞ। কারও ব্যাটে রানবন্যা, কারও বোলিংয়ে উইকেটের দেখা। আবার কেউ এখনো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) বাংলাদেশের ক্রিকেটারদের অভিযানটা কেমন কাটছে? কে আলো ছড়াচ্ছেন, কে খুঁজছেন নিজেকে? তার আগে একটু জেনে নেওয়া যাক, কেমন এই টুর্নামেন্ট।