Sports
সকালে নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত, রাতে অধিনায়ক হলেন স্মৃতি
সকালে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছের হারমানপ্রতি কৌর। আজ রাতেই ভারতের নারী দলের সব সংস্করণের অধিনায়ক করা হয়েছে স্মৃতি মান্ধানাকে। ২০১৮ সাল থেকে ভারতকে নিয়মিত নেতৃত্ব দিয়ে এসেছেন হারমানপ্রীত। বেশির ভাগ সময় তাঁর স
লেখক খেলা ডেস্ক130K বার পড়া

সকালে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছের হারমানপ্রতি কৌর। আজ রাতেই ভারতের নারী দলের সব সংস্করণের অধিনায়ক করা হয়েছে স্মৃতি মান্ধানাকে। ২০১৮ সাল থেকে ভারতকে নিয়মিত নেতৃত্ব দিয়ে এসেছেন হারমানপ্রীত। বেশির ভাগ সময় তাঁর সহ-অধিনায়ক ছিলেন মান্ধানা।
এর আগে ভারতকে ‘ভারপ্রাপ্ত দায়িত্বে’ চারটি ওয়ানডে ও ১৮টি টি-টুয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্র ও উইমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তাঁর।



