আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সেঞ্চুরি ছিল না শ্রেয়াস আইয়ারের। ভারতের টি-টুয়েন্টি অধিনায়ক সেই অপূর্ণতা কী দারুণভাবেই না দূর করলেন! লক্ষ্ণৌয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে লং অন দিয়ে বিশাল এক ছক্কা মেরেই সেঞ্চুরিতে পৌঁছে যান শ্রেয়াস।
রোস্টন চেজের করা পরের বলেই ১ রান দলকে ৮ উইকেটের জয় এনে দিলেন অধিনায়ক। শ্রেয়াস-ঝড়ে ১৭২ রানের লক্ষ্যটা ভারত ছুঁয়ে ফেলে ৩২ বল হাতে রেখেই। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটা জয়ে শুরু করা ভারত এর আগে ওয়ানডে সিরিজটা জিতেছে ২-১ ব্যবধানে।