Sports
‘মেসি আমাদের জাদুতে বিশ্বাস করতে শিখিয়েছে’
কেউ কৃতজ্ঞ। কেউ স্মৃতিকাতর। কেউ আবার ভাবতেই পারছেন না, লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে দেখতে কেমন লাগবে। মেসির সতীর্থ থেকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, ফিফা সভাপতির কথায়ও ফিরে এসেছে একই অনুভূতি—মেসি চলে যাচ্
লেখক খেলা ডেস্ক95K বার পড়া

কেউ কৃতজ্ঞ। কেউ স্মৃতিকাতর। কেউ আবার ভাবতেই পারছেন না, লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে দেখতে কেমন লাগবে। মেসির সতীর্থ থেকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, ফিফা সভাপতির কথায়ও ফিরে এসেছে একই অনুভূতি—মেসি চলে যাচ্ছেন, কিন্তু তাঁর রেখে যাওয়া গল্প থেকে যাবে চিরকাল। মেসির বিদায়ে কে কী বলছেন, দেখে নেওয়া যাক।
আমি শুধু জানি, তোমাকে দেখতে, উপভোগ করতে এবং এতগুলো বছর জাতীয় দলে তোমার সঙ্গে ভাগ করে নিতে পারার জন্য আমি সঠিক শতাব্দীতে জন্মেছি।আনহেল দি মারিয়া



