Sports
‘বিশেষ মুহূর্তগুলো মিস করব’—মেসির আবেগঘন বার্তা
বিদায়ের সময়টা বোধ হয় এমনই। মাঠে দাঁড়িয়ে থাকলেও মনে হয়, সময়টা একটু থেমে যাক। সতীর্থদের সঙ্গে আরও কিছুক্ষণ থাকা হোক, পরিচিত জার্সিটাও যেন গায়ে থেকে যায় আরও কিছুদিন! কিন্তু ফুটবলে কিছু মুহূর্ত আসে, যেগুলো চাইলেও ধরে রাখা যা
লেখক খেলা ডেস্ক113K বার পড়া

বিদায়ের সময়টা বোধ হয় এমনই। মাঠে দাঁড়িয়ে থাকলেও মনে হয়, সময়টা একটু থেমে যাক। সতীর্থদের সঙ্গে আরও কিছুক্ষণ থাকা হোক, পরিচিত জার্সিটাও যেন গায়ে থেকে যায় আরও কিছুদিন! কিন্তু ফুটবলে কিছু মুহূর্ত আসে, যেগুলো চাইলেও ধরে রাখা যায় না। লিওনেল মেসির জন্য তেমনই একটি মুহূর্ত এসে দাঁড়িয়েছে দরজায়।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে নামার ২৪ ঘণ্টারও কম সময় আগে শেষবারের মতো অনুশীলন করেছেন মেসি। আলবিসেলেস্তেদের সঙ্গে সেই শেষ অনুশীলনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আবেগঘন এক বার্তাও দেন মেসি। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে মেসি লিখেছেন, ‘আমি জানি এই বিশেষ মুহূর্তগুলো মিস করব।’



