Sports
সালমান আগা বাদ, পাকিস্তানের নতুন টি–টুয়েন্টি অধিনায়ক সাহিবজাদা ফারহান
অধিনায়কত্ব হারিয়েছেন সালমান আগা। শুধু অধিনায়কের পদই নয়, পাকিস্তানের টি–টুয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে সালমানকে। এশিয়ান গেমসে রুপাজয়ী দলের অধিনায়ক সাহিবজাদা ফারহানকে অধিনায়ক করে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের
লেখক খেলা ডেস্ক77K বার পড়া

অধিনায়কত্ব হারিয়েছেন সালমান আগা। শুধু অধিনায়কের পদই নয়, পাকিস্তানের টি–টুয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে সালমানকে। এশিয়ান গেমসে রুপাজয়ী দলের অধিনায়ক সাহিবজাদা ফারহানকে অধিনায়ক করে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডিতে হবে সিরিজের তিন ম্যাচ।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্যও আজ দল ঘোষণা করেছে পিসিবি। টি–টুয়েন্টি সিরিজের পর হবে সাত ম্যাচের ওই টুর্নামেন্ট। টুর্নামেন্টের অন্য দুটি দল শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান খেলবে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে।



