Sports
ক্রিস্টিয়ানো রোনালদো নয়, ‘গনসালো রোনালদো’
সূর্যাস্তের পড়ন্ত আলোয় যেন এক অদ্ভুত স্নিগ্ধতা ছড়িয়ে পড়ছে ছবিটায়। গনসালো রামোস আর তাঁর স্ত্রী হাসিমুখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। রামোসের কোলে নিশ্চিন্ত মনে বসে আছে তাঁদের ফুটফুটে শিশুসন্তান। পারিবারিক মুহূর্তের এই ছবির
লেখক মো. আনোয়ার হোসেন133K বার পড়া

সূর্যাস্তের পড়ন্ত আলোয় যেন এক অদ্ভুত স্নিগ্ধতা ছড়িয়ে পড়ছে ছবিটায়। গনসালো রামোস আর তাঁর স্ত্রী হাসিমুখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। রামোসের কোলে নিশ্চিন্ত মনে বসে আছে তাঁদের ফুটফুটে শিশুসন্তান। পারিবারিক মুহূর্তের এই ছবির মন্তব্যের ঘরে ঢুকলে একটু বিভ্রান্তই হতে পারেন পাঠক–দর্শক।
রামোসের পরিবার নিয়ে মন্তব্য যৎসামান্য। কমেন্টের ঘর দখল করে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো! আসলে রোনালদো নন, তাঁর ভক্ত–সমর্থকেরা। কোনো মন্তব্যে রোনালদোর শ্রেষ্ঠত্বের জয়গান, কোনোটিতে তাঁর গোল উদ্যাপনের ছবি। কিছু মন্তব্য আবার রোনালদোকে টেনে আনায় থেমে নেই, সেখানে সরাসরি আক্রমণ করা হয়েছে গনসালো রামোসকেও।



