Sports
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আজ যাচ্ছেন নাজমুল
দেড় বছর পর টি-টুয়েন্টি দলে সুযোগ পেয়ে নাজমুল হোসেন গিয়েছিলেন আইচি-নাগোয়া এশিয়ান গেমসে। কিন্তু জ্বরের কারণে কোনো ম্যাচ না খেলেই তিনি দেশে ফিরে আসেন। এরপর তাঁর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছি
লেখক ক্রীড়া প্রতিবেদক117K বার পড়া

দেড় বছর পর টি-টুয়েন্টি দলে সুযোগ পেয়ে নাজমুল হোসেন গিয়েছিলেন আইচি-নাগোয়া এশিয়ান গেমসে। কিন্তু জ্বরের কারণে কোনো ম্যাচ না খেলেই তিনি দেশে ফিরে আসেন। এরপর তাঁর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছিল।
গত ১ অক্টোবর টেস্ট দল দুবাইয়ের উদ্দেশে দেশ ছেড়ে গেলেও তাদের সঙ্গী হননি নাজমুল। তবে শঙ্কা কাটিয়ে অবশেষে দলে যোগ দিচ্ছেন টেস্ট অধিনায়ক। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন, আজ সন্ধ্যায় দুবাইয়ে রওনা হচ্ছেন নাজমুল।



