গ্রিস ০-০ জার্মানি
অগসবুর্গে জার্মানি গোল পায়নি। উল্টো ঘরের মাঠে ১-০ গোলের হারে শিকার হতে হয় গ্রিক-ট্র্যাজেডির। ‍থেসালোনিকিতে ফিরতি ম্যাচটা ছিল সেই ক্ষতমোচনের সুযোগ। জার্মানি যে চেষ্টা করেনি, তা নয়। ৭০ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নিয়েও গোল পায়নি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য গ্রিক-ট্র্যাজেডি থেকে এটা কম কী!
গোলশূন্য ড্রয়ের এই ম্যাচে লাভটা হলো গ্রিসের। লিগ এ-র গ্রুপ টু পয়েন্ট তালিকায় জার্মানির ওপরে থেকে শেষ করল এবারের আন্তর্জাতিক বিরতি। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে ইয়ুর্গেন ক্লপের দল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অপরাজিত থাকা গ্রিস। তলানিতে থাকা সার্বিয়াকে ২-১ গোলে হারানো নেদার‌ল্যান্ডস ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে।