Sports
মেসি, এমবাপ্পে, ইয়ামাল, কেইন—ব্যালন ডি’অরে সাবেকদের ফেবারিট কে
এবার ব্যালন ডি’অর কে জিতবেন, সেই প্রশ্নের উত্তর এখন আর ভোটারদের কাছেও নেই। ২০২৬ সালের পুরস্কারের ভোট হয়ে গেছে, ফল জানা যাবে ২৬ অক্টোবর লন্ডনে। তবে তার আগেই সাবেক তারকা ও ফুটবলের পরিচিত মুখদের অনেকেই নিজেদের পছন্দের খেলোয়
লেখক খেলা ডেস্ক108K বার পড়া

এবার ব্যালন ডি’অর কে জিতবেন, সেই প্রশ্নের উত্তর এখন আর ভোটারদের কাছেও নেই। ২০২৬ সালের পুরস্কারের ভোট হয়ে গেছে, ফল জানা যাবে ২৬ অক্টোবর লন্ডনে। তবে তার আগেই সাবেক তারকা ও ফুটবলের পরিচিত মুখদের অনেকেই নিজেদের পছন্দের খেলোয়াড়ের নাম বলে দিয়েছেন। তাতে লড়াইটা যেন আরও জমেছে—কেউ কিলিয়ান এমবাপ্পের পক্ষে, কেউ লামিনে ইয়ামালের, কেউ আবার হ্যারি কেইন কিংবা লিওনেল মেসির।
এবারের ৩০ জনের তালিকায় এমবাপ্পে, ইয়ামাল, কেইন ও মেসির সঙ্গে আছেন গতবারের বিজয়ী উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়রসহ অনেকে।



