প্রতিপক্ষ যত দুর্বলই হোক, ৭ গোল প্রতিদিন করা যায় না। বুরকিনা ফাসোর জালে আর্জেন্টিনাও যেমন ৭ গোলের দেখা পেল প্রায় তিন বছর পর।
বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আজ প্রীতি ম্যাচে আফ্রিকান এ দলটিকে ৭-০ গোলে বিধ্বস্ত করে লিওনেল স্কালোনির দল। বুরকিনা ফাসো মূল জাতীয় দলের সবাইকে খেলাতে না পারলেও আর্জেন্টিনা নিজেদের খেলাই খেলেছে। সর্বশেষ ২০২৩ সালের ২৮ মার্চ প্রীতি ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে ৭-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনি-যুগে এ দুটোই সবচেয়ে বড় ব্যবধানের জয়। তবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এটি সবচেয়ে বড় জয় নয়।