Sports
সাত গোলের মালায় বুরকিনা ফাসোকে বুকে টেনে নিল আর্জেন্টিনা
আর্জেন্টিনা ৭-০ বুরকিনা ফাসো
লেখক খেলা ডেস্ক33K বার পড়া
আর্জেন্টিনা ৭-০ বুরকিনা ফাসো
প্রথমার্ধ শেষে মনুমেন্তালের টানেলে ঢুকছিল আর্জেন্টিনা দল। প্রীতি ম্যাচ বলেই তখন এমিলিয়ানো মার্তিনেজদের ডেকে কথাটা বলতে পারতেন দু-একজন সমর্থক। এই ম্যাচ এখানেই শেষ। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে গেলে দ্বিতীয়ার্ধে আর খেলে কী হবে!
তবু খেলতে হলো, কিংবা ফুটবলের নিয়ম মেনে দুই দলই খেলল। প্রীতি ম্যাচের নামে বুরকিনা ফাসোকে ডেকে এনে লজ্জায় ফেলে দেওয়া আর্জেন্টিনা এই অর্ধে তাঁর ‘ক্ষতিপূরণ’ হিসেবে কিপটেমি করল আতিথেয়তায়। দ্বিতীয়ার্ধে আফ্রিকার দলটি হজম করেছে যে মাত্র দুই গোল।



