Sports
ম্যান সিটিকে কাঁপিয়ে দেওয়া সেই হ্যাকার চান জীবনের নিরাপত্তা
পুরো ঘটনার সূত্রপাত কিন্তু ফুটবল মাঠে নয়। এর শুরুটা হয়েছিল হার্ডডিস্কে, হয়তো লুকিয়ে রাখা কিছু ফোল্ডারে। সেখানেই ছিল এমন সব নথি, যেগুলো এখন আর্থিকভাবে ইউরোপের অন্যতম শক্তিশালী ক্লাবকে কাঁপিয়ে দিয়েছে। ক্লাবটার নাম ম্যানচেস
লেখক খেলা ডেস্ক26K বার পড়া

পুরো ঘটনার সূত্রপাত কিন্তু ফুটবল মাঠে নয়। এর শুরুটা হয়েছিল হার্ডডিস্কে, হয়তো লুকিয়ে রাখা কিছু ফোল্ডারে। সেখানেই ছিল এমন সব নথি, যেগুলো এখন আর্থিকভাবে ইউরোপের অন্যতম শক্তিশালী ক্লাবকে কাঁপিয়ে দিয়েছে। ক্লাবটার নাম ম্যানচেস্টার সিটি। আর সেই লুকিয়ে রাখা ফোল্ডার খুঁজে বের করে যিনি নথিগুলো ফাঁস করেছেন, তাঁর নাম রুই পিন্তো।
পর্তুগিজ এই হ্যাকার, অ্যাকটিভিস্ট এবং হুইসেলব্লোয়ারের ফাঁস করা তথ্যই প্রিমিয়ার লিগকে বাধ্য করেছিল ম্যানচেস্টার সিটির আর্থিক কার্যক্রম নিয়ে তদন্তে নামতে। ফুটবল বিশ্বের কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি, কর ফাঁকি এবং কালোটাকা সাদা করার গোপন নথি প্রকাশ করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন পিন্তো।



