Sports
ডার্বির নাইট ক্লাব–কাণ্ডে অভিযুক্ত ব্রাইডন কার্স
ডার্বির সেই নাইট ক্লাবের ঘটনায় বিপাকে পড়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডন কার্স। ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে এই পেসারকে অভিযুক্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেটে (ইসিবি) আচরণবিধি ও শৃঙ্খলা দেখভাল করা সংস্থা ক
লেখক খেলা ডেস্ক51K বার পড়া

ডার্বির সেই নাইট ক্লাবের ঘটনায় বিপাকে পড়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডন কার্স। ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে এই পেসারকে অভিযুক্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেটে (ইসিবি) আচরণবিধি ও শৃঙ্খলা দেখভাল করা সংস্থা ক্রিকেট রেগুলেটর। ৩১ বছর বয়সী এই পেসার আচরণবিধির ৩.২ ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ক্রিকেট রেগুলেটরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিষয়টি এখন সিদ্ধান্তের জন্য স্বাধীন ডিসিপ্লিন প্যানেলের কাছে পাঠানো হবে। যেহেতু প্রক্রিয়াটি চলমান, তাই এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।’



