বোলিংয়ে হতাশার শেষের পর ব্যাট হাতেও বিপর্যয় ঘটল বাংলাদেশের। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান শূন্য রানে আউট হওয়ার পর ১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয়ে গেছে তারা। ম্যাচ হেরেছে ৬৩ রানে। ব্যবধানটা আরও বড় হতো ৯ নম্বরে নামা নাসুম ২৮ বলে ২৬ রান না করলে।
শ্রীলঙ্কার বিপক্ষে এই হারে ব্রোঞ্জও জেতা হলো না বাংলাদেশ। এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টে মেয়েদের পর ছেলেরাও এই প্রথম খালি হাতে ফিরছে। আইচি–নাগোয়ার এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি উশুতে জেতা ব্রোঞ্জ।