Sports
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড, গ্রুপে আর কারা আছে
দক্ষিণ আফ্রিকা–নামিবিয়া ও জিম্বাবুয়েতে হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ ‘বি’তে প্রতিপক্ষ হিসেবে আরও থাকছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্র
লেখক ক্রীড়া প্রতিবেদক23K বার পড়া

দক্ষিণ আফ্রিকা–নামিবিয়া ও জিম্বাবুয়েতে হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ ‘বি’তে প্রতিপক্ষ হিসেবে আরও থাকছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।
গ্রুপ ‘এ’–তে একসঙ্গে আছে ভারত ও পাকিস্তান। আরও আছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। ৭ অক্টোবর কেপটাউনে গত বিশ্বকাপের ফাইনাল খেলা দুই দল ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের গ্রুপপর্ব। এর আগে ২ অক্টোবর শুরু হবে সুপার সিরিজ।



