Sports
৯ গোল হজমের পর বাংলাদেশ কোচ বললেন, উন্নতি রাতারাতি আসে না
আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে হারের পর বাংলাদেশের ফুটবলের বাস্তবতা মনে করিয়ে দিয়েছেন কোচ টমাস ডুলি। র্যাঙ্কিংয়ের পার্থক্য, অনুশীলনের ঘাটতি, প্রতিযোগিতার মান এবং খেলোয়াড়দের সিদ্ধান্ত নেওয়ার গতি—সবকিছুতেই বাংলাদে
লেখক ক্রীড়া প্রতিবেদক133K বার পড়া

আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে হারের পর বাংলাদেশের ফুটবলের বাস্তবতা মনে করিয়ে দিয়েছেন কোচ টমাস ডুলি। র্যাঙ্কিংয়ের পার্থক্য, অনুশীলনের ঘাটতি, প্রতিযোগিতার মান এবং খেলোয়াড়দের সিদ্ধান্ত নেওয়ার গতি—সবকিছুতেই বাংলাদেশ এখনো পিছিয়ে বলে মন্তব্য করেছেন তিনি। তবে শক্তিশালী দলের বিপক্ষে এমন ম্যাচ থেকেই শিক্ষা নিয়ে ভবিষ্যতে উন্নতি করার সুযোগ দেখছেন ডুলি।
এবারের আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার আগে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। তিনটি দলই বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে। আজ ইন্দোনেশিয়া ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলগুলোর সঙ্গে পার্থক্য তুলে ধরে বাংলাদেশ কোচ বলেন, ‘আপনি যদি ১৮২ নম্বরে থাকেন আর তারা ১১৭, ১৩৫ কিংবা ১৪৯ নম্বরে থাকে, তাহলে বোঝাই যায় তারা বেশি ম্যাচ জিতে ওই জায়গায় এসেছে। তাদের বিপক্ষে খেললে সেই পার্থক্যটা আরও পরিষ্কার হয়। এ ক্ষেত্রে এটা স্পষ্ট যে ওই দলগুলো ভালো। তাই হয়তো দক্ষিণ-পূর্ব এশিয়ার দলগুলো দক্ষিণ এশিয়ার দলগুলোর চেয়ে এগিয়ে।’



