Sports
রাজশাহীর আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে বগুড়ার রক্সি ফুটবল একাডেমি
রেফারির শেষ বাঁশি বাজতেই রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠলেন বগুড়ার রক্সি ফুটবল একাডেমির মেয়েরা। আনন্দের আতিশয্যে নেচেগেয়ে মাঠের ভেতর কিশোরী ফুটবলারদের সেই উদ্যাপন চলল অনেকটা সময়। তাঁদের এই
লেখক ক্রীড়া প্রতিবেদক64K বার পড়া
রেফারির শেষ বাঁশি বাজতেই রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠলেন বগুড়ার রক্সি ফুটবল একাডেমির মেয়েরা। আনন্দের আতিশয্যে নেচেগেয়ে মাঠের ভেতর কিশোরী ফুটবলারদের সেই উদ্যাপন চলল অনেকটা সময়। তাঁদের এই উল্লাসের উপলক্ষটাও বিশাল।
প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। এর আগে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি শেষ আটের টিকিট কেটেছিল।



