Sports
রোনালদোর বিস্ফোরক ঘোষণা, পর্তুগালের ক্যাম্প ছেড়ে বললেন ‘সময়মতো কারণ জানাব’
বৃহস্পতিবার উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচ পর্তুগালের। ২৪ ঘণ্টা আগে ক্রিস্টিয়ানো রোনালদো দিলেন জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার খবর।
লেখক খেলা ডেস্ক58K বার পড়া
বৃহস্পতিবার উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচ পর্তুগালের। ২৪ ঘণ্টা আগে ক্রিস্টিয়ানো রোনালদো দিলেন জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার খবর।
আজ ৪১ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ঠিক কী কারণে ক্যাম্প ছেড়েছেন, সেটি উল্লেখ না করলেও ক্ষুব্ধ হওয়ার মতো কিছু যে ঘটেছে, সেই ইঙ্গিতই দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী, ‘সময়মতো আমি সব পর্তুগিজকে জাতীয় দল থেকে সরে যাওয়ার কারণ সত্যি করে জানাব। এই দলের প্রতি আমি সব সময়ই নিবেদিত ছিলাম।’



