Sports
সিটির ১০০ টাকা স্পনসর আয়ের সাড়ে ৮৭ টাকাই ছিল ভুয়া
ম্যানচেস্টার সিটি সাড়ে আট বছরে স্পনসরশিপের নামে যে বিপুল পরিমাণ আয় খাতায় দেখিয়েছিল, তার বড় অংশই ছিল ভুয়া ও সাজানো। প্রকৃত স্পনসরদের কাছ থেকে ক্লাবটির পকেটে ঢুকেছিল মাত্র ১২ কোটি পাউন্ডের মতো, অথচ তারা কাগজপত্রে আয় দ
লেখক খেলা ডেস্ক23K বার পড়া

ম্যানচেস্টার সিটি সাড়ে আট বছরে স্পনসরশিপের নামে যে বিপুল পরিমাণ আয় খাতায় দেখিয়েছিল, তার বড় অংশই ছিল ভুয়া ও সাজানো। প্রকৃত স্পনসরদের কাছ থেকে ক্লাবটির পকেটে ঢুকেছিল মাত্র ১২ কোটি পাউন্ডের মতো, অথচ তারা কাগজপত্রে আয় দেখায় প্রায় ৯৫ কোটি পাউন্ড। অর্থাৎ আয়ের প্রতি ১০০ টাকার সাড়ে ৮৭ টাকাই আসল স্পনসরদের কাছ থেকে আসেনি; ভুয়া চুক্তির আড়ালে সেই টাকা সরাসরি ঢেলেছেন ক্লাবটির মালিকেরা।
প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়ম তদন্তে গঠিত স্বাধীন কমিশনের অনুসন্ধানী প্রতিবেদন ও নথিপত্র বিশ্লেষণ করে এই জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।



