Sports
দলের সঙ্গে আমিরাতে যাচ্ছেন না নাজমুল
আইচি-নাগোয়া এশিয়ান গেমসের দলে সুযোগ পেয়ে দেড় বছর পর টি–টুয়েন্টি খেলার সুযোগ এসেছিল নাজমুল হোসেনের সামনে। কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় গেমসের মাঝপথেই দেশে ফিরে আসতে হয়েছে তাঁকে। গেমস শেষ হওয়ার আগে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই
লেখক ক্রীড়া প্রতিবেদক132K বার পড়া

আইচি-নাগোয়া এশিয়ান গেমসের দলে সুযোগ পেয়ে দেড় বছর পর টি–টুয়েন্টি খেলার সুযোগ এসেছিল নাজমুল হোসেনের সামনে। কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় গেমসের মাঝপথেই দেশে ফিরে আসতে হয়েছে তাঁকে। গেমস শেষ হওয়ার আগে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই বলেই দেশে ফিরিয়ে আনা হয় নাজমুলকে।
এশিয়ান গেমসের পর বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও পরে একটি তিন জাতি ওয়ানডে সিরিজ খেলবে; বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে যেটিতে তৃতীয় দল হিসেবে থাকবে জিম্বাবুয়ে। তার আগে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু হবে ৯ অক্টোবর।



