Sports
পাকিস্তানে যাবে না জিম্বাবুয়ে, হবে না ত্রিদেশীয় সিরিজ
আগামী বছরের শুরুতে পাকিস্তানে একটি তিন জাতি ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল, যেখানে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে খেলা ছিল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের। কিন্তু জিম্বাবুয়ে এই সফর থেকে সরে দাঁড়ানোর কারণে ভেস্তে যাচ্ছে পুরো আয়োজনই।
লেখক খেলা ডেস্ক118K বার পড়া

আগামী বছরের শুরুতে পাকিস্তানে একটি তিন জাতি ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল, যেখানে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে খেলা ছিল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের। কিন্তু জিম্বাবুয়ে এই সফর থেকে সরে দাঁড়ানোর কারণে ভেস্তে যাচ্ছে পুরো আয়োজনই।
ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক হিসাব-নিকাশ না মেলাতেই সিরিজ থেকে সরে গেছে জিম্বাবুয়ে। তবে পিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট দুই পক্ষই অন্য কোনো ফাঁকা সময়ে নতুন দ্বিপক্ষীয় সিরিজের সূচি বের করার চেষ্টা চালাচ্ছে।
আগামী বছর জানুয়ারিতে হওয়ার কথা ছিল ত্রিদেশীয় সিরিজটি। সেটির বদলে এখন কেবল পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে একটা দ্বিপক্ষীয় সীমিত ওভারের সিরিজ হতে যাচ্ছে। এমনকি ওই সফরে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলার যে পরিকল্পনা ছিল আয়ারল্যান্ডের, সেই সম্ভাবনাও এখন মিলিয়ে গেছে বলে জানতে পেরেছে ক্রিকইনফো।



