Sports
ম্যান সিটিকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করল প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আনা আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগের ১১৪টিতেই ক্লাবটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২৪ সেপ্টেম্বরই দ্য অ্যাথলেটিক এবং বিবিসি এই খবর দিয়েছিল । আজ আনুষ্ঠানিকভাবেই প্রিমিয়ার লি
লেখক খেলা ডেস্ক51K বার পড়া

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আনা আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগের ১১৪টিতেই ক্লাবটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২৪ সেপ্টেম্বরই দ্য অ্যাথলেটিক এবং বিবিসি এই খবর দিয়েছিল। আজ আনুষ্ঠানিকভাবেই প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই খবর। প্রিমিয়ার লিগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের সব কটি অভিযোগে ম্যানচেস্টার সিটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে।



