এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে মহসিন নাকভির মেয়াদ বাড়ার সম্ভাবনা খুবই কম। আর তাঁর মেয়াদ না বাড়লে আগামী বছরের এপ্রিলেই এসিসি প্রধানের চেয়ারে বসতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ক্রিকবাজ।
এসিসি সভাপতি হিসেবে খুব আলোচিত নাকভি। সম্প্রতি নারী এশিয়া কাপের ফাইনাল কিংবা গত বছরের ছেলেদের এশিয়া কাপের ফাইনাল শেষে নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল দুই টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়া ভারত।