Sports
এবার ফোন ফেরত চেয়ে তদন্তকারী সংস্থাকে রিজওয়ানের চিঠি
লড়াই করা ছাড়ছেন না মোহাম্মদ রিজওয়ান! এবার ফোন ফেরত চেয়ে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনসিসিআইএ) চিঠি দিয়েছেন রিজওয়ান। লাহোর হাইকোর্টের সবশেষ আদেশ মেনে চলার জন্য সংস্থাটিকে অনুরোধ করেছেন পাকি
লেখক খেলা ডেস্ক133K বার পড়া

লড়াই করা ছাড়ছেন না মোহাম্মদ রিজওয়ান! এবার ফোন ফেরত চেয়ে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনসিসিআইএ) চিঠি দিয়েছেন রিজওয়ান। লাহোর হাইকোর্টের সবশেষ আদেশ মেনে চলার জন্য সংস্থাটিকে অনুরোধ করেছেন পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটসম্যান।
রিজওয়ানের চিঠিতে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে চলা তদন্তের ধরন ও বিষয়বস্তু সম্পর্কে তিনি এখনো অন্ধকারে আছেন। একই সঙ্গে তাঁর মুঠোফোনটি ফেরত দেওয়ার অনুরোধ করেছেন তিনি। ফোনটি এখনো এনসিসিআইএর কাছেই আছে।



