Sports
বৃষ্টিতে বাতিল ম্যাচ, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে বাংলাদেশ
বৃষ্টির কারণে ম্যাচটা না হওয়ার আশঙ্কা ছিল গতকাল থেকেই। শেষ পর্যন্ত সে আশঙ্কাই সত্যি হলো। এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামা হলো না বাংলাদেশ দলের। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি
লেখক খেলা ডেস্ক73K বার পড়া

বৃষ্টির কারণে ম্যাচটা না হওয়ার আশঙ্কা ছিল গতকাল থেকেই। শেষ পর্যন্ত সে আশঙ্কাই সত্যি হলো। এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামা হলো না বাংলাদেশ দলের। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি কোনো বল হওয়ার আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। একইভাবে আজ অপর কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা–নেপাল ম্যাচও পরিত্যক্ত হয়।
টস হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগেই খবরটি জানানো হয় ক্রিকইনফোর লাইভে।



