National
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার
সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস তো বাংলাদেশে আছে। সেটাকেও স্মরণ
লেখক নিজস্ব প্রতিবেদক51K বার পড়া

সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস তো বাংলাদেশে আছে। সেটাকেও স্মরণ রাখতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১–দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে সরকার প্রত্যাখ্যান করতে পারে, দেশের ইতিহাসে এমন নজির নেই। সংখ্যাগরিষ্ঠতার জোরকে কাজে লাগিয়ে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যাওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার পবিত্র কোরআন-সুন্নাহর আইন বদলে হেবা আইনের ওপর হস্তক্ষেপ করেছে বলেও অভিযোগ করেন তিনি।



