National
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মোটরসাইকেল মহড়া
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা মোটরসাইকেল মহড়া, মিছিল ও সমাবেশ করেছেন। আজ বুধবার দিনভর জেলার বিভিন্ন স্থানে তাঁরা এসব কর্মসূচি পালন করেন। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
লেখক প্রতিনিধি51K বার পড়া

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা মোটরসাইকেল মহড়া, মিছিল ও সমাবেশ করেছেন। আজ বুধবার দিনভর জেলার বিভিন্ন স্থানে তাঁরা এসব কর্মসূচি পালন করেন। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আজ সকাল থেকে গোপালগঞ্জ শহরের দোকানপাট খোলা ছিল। স্বাভাবিক ছিল অফিস–আদালতের কার্যক্রম, আন্তজেলা ও দূরপাল্লার বাসও সময়মতো ছেড়ে গেছে। এ সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনার সামনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা যায়।


