National
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের তদন্তে বিচার বিভাগীয় কমিটি ও ক্ষতিপূরণ দাবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর হতাহত ব্যক্তিদের নিয়ে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের সমালোচনা করেছে নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’। এ অভিযোগ তুলে বিভাগীয় কমিশনার, হাসপাতালের পরিচালক, উপপর
লেখক নিজস্ব প্রতিবেদক151K বার পড়া

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর হতাহত ব্যক্তিদের নিয়ে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের সমালোচনা করেছে নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’। এ অভিযোগ তুলে বিভাগীয় কমিশনার, হাসপাতালের পরিচালক, উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবিও জানানো হয়েছে।
একই সঙ্গে প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বাতিল করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।



