National
মুষ্টিমেয় মানুষের হাতে বিপুল সম্পদ, বৈষম্য আকাশ ছুঁতে যাচ্ছে: অধ্যাপক কৌশিক বসু
সমাজের মুষ্টিমেয় মানুষের হাতে বিপুল সম্পদ। বৈষম্য এখন আকাশ ছুঁতে যাচ্ছে। বৈষম্য অগ্রহণযোগ্য মাত্রায় পৌঁছেছে। আমাদের সামনে নীতিগত বিকল্প কী আছে, তা নিয়ে নতুন করে চিন্তা করা দরকার। কথাগুলো বলেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ কৌশিক
লেখক নিজস্ব প্রতিবেদক90K বার পড়া

সমাজের মুষ্টিমেয় মানুষের হাতে বিপুল সম্পদ। বৈষম্য এখন আকাশ ছুঁতে যাচ্ছে। বৈষম্য অগ্রহণযোগ্য মাত্রায় পৌঁছেছে। আমাদের সামনে নীতিগত বিকল্প কী আছে, তা নিয়ে নতুন করে চিন্তা করা দরকার। কথাগুলো বলেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ কৌশিক বসু।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সৈয়দ হুমায়ুন কবীর স্মৃতি গবেষণা সম্মেলন ২০২৬’–এ মূল বক্তা হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মানিত অধ্যাপক কৌশিক বসু। যুক্তরাষ্ট্র থেকে ভার্চ্যুয়ালি এই সম্মেলনে যুক্ত হন তিনি।



