National
করুণা নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি চাকরি চান দৃষ্টিপ্রতিবন্ধী মিজান
শৈশবে মাকে এবং কৈশোরে বাবাকে হারিয়েছেন। অভাবের সংসারে বেড়ে উঠেও পড়াশোনা থামাননি জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী মিজান মিয়া (২৫)। নানা প্রতিকূলতা পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতক
লেখক শাহাদৎ হোসেন47K বার পড়া

শৈশবে মাকে এবং কৈশোরে বাবাকে হারিয়েছেন। অভাবের সংসারে বেড়ে উঠেও পড়াশোনা থামাননি জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী মিজান মিয়া (২৫)। নানা প্রতিকূলতা পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন স্ত্রীকে নিয়ে সংসার চালাতে একটি স্থায়ী চাকরি চান।
মিজানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আদমপুর গ্রামে। সাত ভাইবোনের মধ্যে তিনিই একমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়ে ২০২৩ সালে স্নাতক এবং ২০২৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।



