National
কবরস্থানের জমি নিয়ে মারধর করা হচ্ছিল ভগ্নিপতিকে, বাঁচাতে গিয়ে শ্যালক নিহত
শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার ভূঁইয়া (৪২) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার ভূমখাড়া ইউন
লেখক প্রতিনিধি98K বার পড়া

শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার ভূঁইয়া (৪২) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার ভূমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামে এ ঘটনা ঘটে।
আনোয়ার ভূঁইয়া ভূমখাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেকেন্দার ভূঁইয়ার ছেলে। আহত সাবেক ইউপি সদস্য রুবেল ঢালীকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।



