পরীক্ষা ও রমজান বিবেচনায় আগামী মে মাসের আগে ভোটের সম্ভাবনা কম দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ আন্তমন্ত্রণালয় সভা নির্বাচন কমিশনে।

নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করার প্রবণতা তৈরি হচ্ছে বলে আশঙ্কা জামায়াতের।

নির্বাচন কমিশন (ইসি) আগামী ১২ নভেম্বর ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রাথমিক পরিকল্পনা করলেও এ বছর ভোট হওয়ার সম্ভাবনা কম। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা, এরপর রমজান ও এসএসসি পরীক্ষার সময় বিবেচনায় আগামী মের আগে নির্বাচন আয়োজনের কম সম্ভাবনা দেখছে সংশ্লিষ্ট সূত্রগুলো।