National
নিজ নিজ ক্ষেত্রে সফল তাঁরা
বিশ্বের ১৮৫টি দেশ ভ্রমণ করেছেন নাজমুন নাহার। অন্য দেশগুলোতেও তিনি বাংলাদেশের পতাকা তুলে ধরতে চান। আনজুমান আরা সেনাবাহিনীতে চিকিৎসক ছিলেন ৩০ বছর। বর্তমানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছেন। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফে
লেখক বিশেষ প্রতিবেদক98K বার পড়া

বিশ্বের ১৮৫টি দেশ ভ্রমণ করেছেন নাজমুন নাহার। অন্য দেশগুলোতেও তিনি বাংলাদেশের পতাকা তুলে ধরতে চান। আনজুমান আরা সেনাবাহিনীতে চিকিৎসক ছিলেন ৩০ বছর। বর্তমানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছেন। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি খানের ছেলে না হয়ে তিন মেয়ে হওয়ায় আত্মীয়রা কথা বলাই প্রায় বন্ধ করে দিয়েছিলেন। সেই তিন মেয়েই এখন যুক্তরাষ্ট্রে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত আছেন।
নাজমুন নাহার, আনজুমান আরা, ফেরদৌসি খানসহ বিভিন্ন ক্ষেত্রে সফল এমন নারীদের সম্মাননা দিয়েছে ‘সম্পূর্ণা বাংলাদেশ’ নামের বেসরকারি প্রতিষ্ঠান। আজ বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রতিষ্ঠানটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ‘ফিনা সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৬’ শিরোনামের এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজীবন সম্মাননা পেয়েছেন চিত্রনায়িকা নূতন। তবে তিনি এবং সম্মাননাপ্রাপ্ত সংগীতশিল্পী সাজিয়া সুলতানা ও ক্রিকেটার ফারজানা হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।



