শত শত ড্রামভর্তি মশার ওষুধ। সেখান থেকে ইটের টুকরা ছুড়ে একটি ড্রাম বেছে নেওয়া হলো। যে ড্রামে গিয়ে ইটের টুকরা পড়ল, সেটি খুলে নেওয়া হলো ওষুধের নমুনা। সেই ওষুধ ভরা হলো ফগার মেশিনে। এরপর জালের বাক্সে আটকে রাখা মশার ওপর দেওয়া হলো ধোঁয়া।
অপেক্ষা ২০ মিনিটের। সময় শেষে দেখা গেল, জালের বাক্সে থাকা প্রায় সব মশাই নিস্তেজ হয়ে পড়ে আছে। শুধু একটি বাক্সে দুটি মশাকে তখনো ওড়াউড়ি করতে দেখা গেল।