National
সাংবাদিকের বাসায় ঢুকে গুলি: ‘ভইরা-দে’ গ্রুপের সহযোগী গ্রেপ্তার
বাংলা টিভির প্রতিবেদক প্রান্ত পারভেজের বাসায় ঢুকে গুলি চালানোর ঘটনায় কিশোর গ্যাং ‘ভইরা-দে’ গ্রুপের অন্যতম সহযোগী আতিক ওরফে চোরা আতিককে গ্রেপ্তার করেছে এসআরবি (বিলুপ্ত র্যাব)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পল্লবীর মোহাম্মদি
লেখক নিজস্ব প্রতিবেদক144K বার পড়া

বাংলা টিভির প্রতিবেদক প্রান্ত পারভেজের বাসায় ঢুকে গুলি চালানোর ঘটনায় কিশোর গ্যাং ‘ভইরা-দে’ গ্রুপের অন্যতম সহযোগী আতিক ওরফে চোরা আতিককে গ্রেপ্তার করেছে এসআরবি (বিলুপ্ত র্যাব)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পল্লবীর মোহাম্মদিয়া মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৪।
আজ বুধবার বিকেলে রাজধানীর এসআরবি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
১৪ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে পল্লবীর সবুজবাংলা এলাকায় বাংলা টিভির সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় হামলা ও গুলির ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে করে চারজন সশস্ত্র সন্ত্রাসী বাসায় প্রবেশ করে তাঁকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পল্লবী থানায় মামলা করেন প্রান্ত।



