National
হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্র থেকেও ছড়াচ্ছে হাম
চট্টগ্রামে হামে আক্রান্ত শিশুদের বড় একটি অংশ স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হাসপাতালে অবস্থানকালে সংক্রমিত হয়েছে। আক্রান্ত শিশুদের ৫৯ দশমিক ৪ শতাংশের ক্ষেত্রে স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হাসপাতালে অবস্থানকালে হামে সংক্রমণের তথ্য
লেখক নিজস্ব প্রতিবেদক163K বার পড়া

চট্টগ্রামে হামে আক্রান্ত শিশুদের বড় একটি অংশ স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হাসপাতালে অবস্থানকালে সংক্রমিত হয়েছে। আক্রান্ত শিশুদের ৫৯ দশমিক ৪ শতাংশের ক্ষেত্রে স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হাসপাতালে অবস্থানকালে হামে সংক্রমণের তথ্য পাওয়া গেছে।
এসপেরিয়া হেলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের তৃতীয় গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে গবেষকেরা এ তথ্য জানান। আজ বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মেলনকক্ষে গবেষণা ফলাফল উপস্থাপন করেন মুখ্য গবেষক কামরুন নাহার।



