National
মাথা ঘোরা, বমি বমি ভাবের পর অচেতন, নোয়াখালীর সেই বিদ্যালয়ে আরও ১০ শিক্ষার্থী অসুস্থ
নোয়াখালীর হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চবিদ্যালয়ে আবারও শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার অভিভাবক সমাবেশ চলাকালে ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত
লেখক নিজস্ব প্রতিবেদক158K বার পড়া

নোয়াখালীর হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চবিদ্যালয়ে আবারও শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার অভিভাবক সমাবেশ চলাকালে ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে বিদ্যালয়টিতে তৃতীয়বারের মতো শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ল।
৭ সেপ্টেম্বর থেকে আজ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয়টিতে মোট ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের প্রায় সবারই একই ধরনের উপসর্গ দেখা গেছে—মাথা ঘোরা, বমি বমি ভাবের পর অচেতন হয়ে পড়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা শুরু থেকেই এটিকে গণহিস্টিরিয়া বা গণমনস্তাত্ত্বিক সমস্যা হিসেবে দেখছেন।



