National
কাউকে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি
শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বাদ দিয়ে রাজনৈতিক কর্মসূচিতে না আসার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, দেশের কোনো ক্যাম্পাসে আর সন্ত্রাসী ছাত্ররাজনীতি চলবে না। কাউকে কোনো রাজ
লেখক প্রতিবেদক181K বার পড়া

শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বাদ দিয়ে রাজনৈতিক কর্মসূচিতে না আসার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, দেশের কোনো ক্যাম্পাসে আর সন্ত্রাসী ছাত্ররাজনীতি চলবে না। কাউকে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হবে না।
আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে রাকিবুল ইসলাম এ কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রদল সভাপতি বলেন, ‘ছাত্ররাজনীতি কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীকে কোনো কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করবে না। কোনো দখলের রাজনীতি, রুম দখলের রাজনীতি এই বাংলাদেশে আর কখনো হবে না।’



