National
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: বৈঠক করেছেন প্রতিমন্ত্রী, তদন্তের নতুন কমিটি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর পরিদর্শনে এসে প্রায় ৭০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম ইকবাল হোসেইন। তবে বৈঠক শেষে তিন
লেখক নিজস্ব প্রতিবেদক150K বার পড়া

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর পরিদর্শনে এসে প্রায় ৭০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম ইকবাল হোসেইন। তবে বৈঠক শেষে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেননি। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত রোগী বা তাঁদের স্বজনদের সঙ্গেও কথা বলেননি।
গতকাল মঙ্গলবার প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জারি করা সফরসূচিতে আজ বুধবার সকাল পৌনে ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিতি ও পরিদর্শনের কথা উল্লেখ ছিল। তবে প্রতিমন্ত্রীর গাড়িবহর আজ বেলা ১১টা ১০ মিনিটে হাসপাতালে পৌঁছায়।



