National
বেশির ভাগ অপরাধের মূলে রয়েছে মাদক–জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী
সমাজে সংঘটিত বেশির ভাগ ঘৃণ্য ও চাঞ্চল্যকর অপরাধের পেছনে মাদক ও জুয়া মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শুধু অপরাধীকে সাজা দিলেই হবে না। কেন অপরাধ সংঘটিত হচ্ছ
লেখক নিজস্ব প্রতিবেদক139K বার পড়া

সমাজে সংঘটিত বেশির ভাগ ঘৃণ্য ও চাঞ্চল্যকর অপরাধের পেছনে মাদক ও জুয়া মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শুধু অপরাধীকে সাজা দিলেই হবে না। কেন অপরাধ সংঘটিত হচ্ছে, তা খুঁজে বের করতে হবে। অপরাধের উৎসমুখে সমাধান আনা গেলে অপরাধের হার কার্যকরভাবে কমানো সম্ভব।
সময়ের সঙ্গে অপরাধের ধরনও বদলেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন অপরাধ আধুনিক প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল রূপ নিয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে অপরাধ দমন ও প্রতিরোধে আধুনিক আইনি কাঠামোর পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা জরুরি।



