জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং করার ঘটনায় দুই বিভাগের ২০ জন শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জরিমানার টাকা পরিশোধ না করা পর্যন্ত তাঁরা ক্লাস-পরীক্ষাসহ কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা অধ্যাদেশ ২০১৮–এর ৩ (২) অনুযায়ী ওই শিক্ষার্থীদের এ শাস্তি দেওয়া হয়েছে।