National
জামিন নামঞ্জুর, এজলাসে আসামির হামলায় ৩ পুলিশ সদস্য আহত
বরগুনায় আদালতের এজলাসে এক আসামির হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। জামিন না পেয়ে ওই আসামি উত্তেজিত হয়ে ওঠেন। হাতকড়া পরাতে গেলে তিনি পুলিশের ওপর হামলা করেন। আজ বুধবার দুপুরে বরগুনায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ
লেখক প্রতিনিধি90K বার পড়া

বরগুনায় আদালতের এজলাসে এক আসামির হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। জামিন না পেয়ে ওই আসামি উত্তেজিত হয়ে ওঠেন। হাতকড়া পরাতে গেলে তিনি পুলিশের ওপর হামলা করেন। আজ বুধবার দুপুরে বরগুনায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম ওই আসামিকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। পরে তাঁকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী নাদিরা বেগম এ তথ্য নিশ্চিত করেন।



