National
শরতে সুদর্শন বিচিত্রা কেঁউ
শরত এলে প্রকৃতি অন্য রকম সুন্দর হয়ে ওঠে। গত ২৮ ভাদ্র, শরতের এমন একটি দিন যেন স্বপ্নের মতো কাটালাম আমরা সাতজন। গিয়েছিলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জে। জিন্দা পার্ক পেরিয়ে গ্রামের আরও ভেতরে যেতে চোখে পড়ল রাস্তার দুই ধারে পদ্ম ও শ
লেখক মৃত্যুঞ্জয় রায়44K বার পড়া

শরত এলে প্রকৃতি অন্য রকম সুন্দর হয়ে ওঠে। গত ২৮ ভাদ্র, শরতের এমন একটি দিন যেন স্বপ্নের মতো কাটালাম আমরা সাতজন। গিয়েছিলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জে। জিন্দা পার্ক পেরিয়ে গ্রামের আরও ভেতরে যেতে চোখে পড়ল রাস্তার দুই ধারে পদ্ম ও শাপলা ফুল ফোটা বিলগুলো। যেন ছবির মতো দৃশ্য। সকালটা সেখানে কাটিয়ে কাশবন ঘুরে দুপুর নাগাদ ফিরে এলাম জিন্দা পার্কে। পার্কে ঢুকেই রেস্তোরাঁর সামনে দেখা পেলাম এক সুদর্শন উদ্ভিদের।
বিচিত্র রঙের বাহারি পাতা, কাণ্ডের শীর্ষে একটা আঁটসাঁট লাল মঞ্জরিতে ফুটে আছে সাদা ফুল। চিনতে মোটেও কষ্ট হয় না। ফুল ও পাতা দেখে চিনে ফেললাম কেমুক বা কেঁউগাছকে। এ দেশের বন–জঙ্গল, নালা ও ডোবার ধারে এই গাছ বেশ দেখা যায়। বুনো গাছ, আগাছার মতো জন্মে। তবে শরতে সেসব ঝোপালো গাছের মাথায় সাদা ফুলগুলোকে দূর থেকে দেখে ভীষণ ভালো লাগে। মনে হয় যেন ডানা ভাঁজ করে সাদা সাদা পরি শিশু বসে আছে; এ গাছেও সে রকম ফুল।



