National
লিখিততে উতরে ভাইভায় আটকে যেতেন, এবার চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শাকিল
জন্ম থেকেই চোখে আলো নেই নওগাঁ সদর উপজেলার হরিহরপুর গ্রামের মো. শাকিলের। দৃষ্টিপ্রতিবন্ধকতা তাঁকে পড়াশোনা থেকে দূরে রাখতে পারেনি। নানা প্রতিকূলতা পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্
লেখক প্রতিনিধি37K বার পড়া

জন্ম থেকেই চোখে আলো নেই নওগাঁ সদর উপজেলার হরিহরপুর গ্রামের মো. শাকিলের। দৃষ্টিপ্রতিবন্ধকতা তাঁকে পড়াশোনা থেকে দূরে রাখতে পারেনি। নানা প্রতিকূলতা পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তবে উচ্চশিক্ষা শেষ করেও চাকরি পাচ্ছিলেন না শাকিল।
অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি কৃষিবিষয়ক প্রকল্পে সেকশন অফিসার পদে চাকরি পেয়েছেন তিনি।



