National
আদালত অবমাননার অভিযোগে দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ
আদালত অবমাননার অভিযোগে মো. হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী নামের সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় সশরীর হাজির
লেখক নিজস্ব প্রতিবেদক161K বার পড়া

আদালত অবমাননার অভিযোগে মো. হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী নামের সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় সশরীর হাজির হতে বলা হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বুধবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।



