ঢাকার কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদ হোসেন (৩০) নামের এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ফরহাদের বিরুদ্ধে রাজধানীর দুই থানায় হত্যা, মাদক ও দস্যুতার কয়েকটি মামলা আছে।
আজ বুধবার সকালে ফরহাদের মা নাসিমা বেগম বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।