National
কুষ্টিয়ায় কৃষক দলের কার্যালয়ে হামলার অভিযোগ, পরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতার বাড়িতে আগুন
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার নলকোলা গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে। পরে ওই কার্যালয়ের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার
লেখক নিজস্ব প্রতিবেদক44K বার পড়া

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার নলকোলা গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে। পরে ওই কার্যালয়ের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পাটের গুদামে আগুন দেওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় কৃষক দলের পাঁচ থেকে ছয় নেতা-কর্মী আহত হয়েছেন বলে বিএনপির নেতা-কর্মীরা দাবি করেছেন। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।



